1. news1@channelmetrotv.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। লাখো মানুষের অশ্রু আর গুমরে মরা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১১ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯ আসামি গ্রেফতার ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত ট্রাম্পের

কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা: সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, রণক্ষেত্র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

অবৈধ হ্যান্ডসেট বন্ধে এনইআইআর প্রথা বাতিল ও বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারদের মুক্তির দাবিতে কারওয়ান বাজার মোড় অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আন্দোলনকারীদের হঠাতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে পুরো এলাকায় ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)-এর ব্যানারে ব্যবসায়ীরা পরিবারসহ সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নেন। তাদের প্রধান দাবিগুলো হলো—

১ জানুয়ারি থেকে চালু হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা বাতিল করা। বিটিআরসি ভবনে হামলার ঘটনায় আটক ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তি।

দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে ব্যবসায়ীরা পুনরায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৭টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এর আগে বেলা সাড়ে ১১টায় প্রথম দফায় লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে পুলিশ সড়ক পরিষ্কার করেছিল। কিন্তু ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পার্শ্ববর্তী শপিংমলগুলোতে আশ্রয় নিয়ে পুনরায় ইটপাটকেল ছুড়লে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে।

ব্যবসায়ীদের এই অবস্থানের কারণে কারওয়ান বাজার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা কার্যত পুরো রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে স্থবির করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে বলে জানা গেছে।

সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, ১ জানুয়ারি থেকে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট বন্ধে এনইআইআর ব্যবস্থা কার্যকর করা হয়। এর ফলে আনঅফিশিয়াল ফোনগুলো নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ে। এই ব্যবস্থার শুরু থেকেই মোবাইল আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীরা তীব্র বিরোধিতা করে আসছেন, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটল আজকের এই সহিংস আন্দোলনে।

সারা দেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে ব্যবসায়ী সংগঠনটি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936