1. news1@channelmetrotv.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব সাংবাদিক অন-এয়ারে বা সরাসরি সম্প্রচারে ‘প্রয়োজনের চেয়ে বেশি’ তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। ‘মব কালচার’ কোনোভাবেই এগোতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৪ ঘণ্টায় ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করল ইরান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় এমপি মোঃ নুর উদ্দিন আহাম্মেদকে সি এনএন বাংলা টিভি   আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জে জিআই তার কারখানায় হামলা: ১০ দিনেও গ্রেফতার নেই, আতঙ্কে শ্রমিকরা ফতুল্লার পাগলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, ভিডিও ফুটেজে চাঞ্চল্য বন্দরে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, কলেজ ছাত্র উদ্ধার সোনারগাঁয়ে কৃষিজমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০ ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করে করতে হবে—বিতর্কিত বক্তব্যের পর বিএনপি নেতা আটক বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিকাশের এক এজেন্ট কর্মীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বন্দর-মদনপুর মহাসড়কের লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এজেন্ট কর্মী জানান, তিনি ব্যাংক থেকে টাকা তুলে বিভিন্ন দোকানে সরবরাহ করার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে গন্তব্যে রওনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একটি ছিনতাইকারী চক্র তার গতিরোধ করে।

এসময় ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে। ভয় দেখাতে তারা ফাঁকা গুলি ছোড়ে। পরে তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা মহাসড়ক দিয়ে দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b61d35f558d32a0f3936